ভর্তি চলছে, নূরানী,নাজেরা, হিফজ,হিফজ রিভিশন ও তাইসীর থেকে দাওরায়ে হাদীস পর্যন্ত কিতাব বিভাগে ভর্তি চলছে। আজি যোগাযোগ করুন। সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের। মোবাইল 01611277726

আল-জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলুম

কাসেমুল উলুম এর ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। 

আমাদের বিভাগসমূহ

নূরাণি বিভাগ

এই বিভাগের ছাত্রদেরকে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন আদর্শ শিক্ষকমন্ডলী দ্বারা নূরাণি পদ্ধতিতে পাঠদান করা হয়। এই বিভাগে ৫-৬ বছর বয়সী শিশুদেরকে ভর্তি নেয়া হয়। শিশুদেরকে দোয়া-মাসয়ালা ৪০ হাদিস ও আসমাউল-হুসনা মুখস্থ করানো হয়।

নাজেরা বিভাগ

হুফ্ফাজের প্রশিক্ষণপ্রাপ্ত ভালো মানের হাফেজ সাহেবদের দ্বারা এই বিভাগটি পরিচালিত হয়। মাত্র এক বছরে তাজবিদ, দোয়া মাসআলা ও বিশুদ্ধভাবে কুরআনুল কারীম খতম করে হিফজের উপযোগি করে গড়ে তোলা হয়। প্রতিদিন মশক করানো হয় এবং আন্তর্জাতিক হাফেজদের তেলাওয়াত অনুকরণের প্রশিক্ষণ দেওয়া হয়।

হিফজ বিভাগ

এই বিভাগটি আন্তর্জাতিক মানের হাফেজ সাহেবদের দ্বারা পরিচালিত হয়ে আসছে। এই বিভাগের ছাত্রদেরকে আনুমানিক ২-৩ বছরের মধ্যে কুরআনে কারীম মুখস্থ করানো হয় এবং আন্তর্জাতিক হাফেজদের তিলাওয়াত অনুকরণের জন্য নিয়মিত মশক্ করানো হয়।

কিতাব বিভাগ

কওমী মাদ্রাসা শিক্ষা বোর্ড বোফাকের সিলেবাসকে সামনে রেখে এই বিভাগের শিক্ষার্থীদেরকে অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকমন্ডলীর মাধ্যমে দারুল উলূম দেওবন্দের অনুকরণে পাঠদান করা হয়। এই বিভাগে মোট ৮ টি ক্লাশ রয়েছে (তাইসীর – মেশকাত পর্যন্ত)। ইনশা আল্লাহ আগামী বছর দাওরায়ে হাদীস খোলা হবে।

জামিয়া সম্পর্কে

রাজধানী ঢাকার প্রাণ কেন্দ্র, দৃষ্টিনন্দন এলাকা হাতিরঝিল সংলগ্ন পশ্চিম রামপুরা, বাগিচারটেক, ৪০/৪/২, দুই নং গলিতে অবস্থিত ঐতিহাসিক আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম । মুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহ. এর সুযোগ্য খলিফা মুফতি শফিকুল ইসলাম দাঃ বাঃ এর হাতেগড়া ছাত্র মুফতি মাহফুজুর রহমান দাঃ বাঃ এক ঝাঁক তরুণ সাহসী দ্বীনের জন্য নিবেদিত প্রাণ সৈনিকদেরকে নিয়ে শত বাঁধার প্রাচীর পেরিয়ে কিছু ভাই বোনদের সহযোগিতা আর ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫ সালে প্রতিষ্ঠা করেন আল জামিয়াতুল ইসলামিয়া কাসেমুল উলূম । হিফজ বিভাগ  দিয়ে মাদরাসার কার্যক্রম শুরু  করে মাত্র তিন বছরের ব্যবধানে মেশকাত জামাত পর্যন্ত কিতাব বিভাগ খোলা হয় । তবে এখনো পর্যন্ত একটি অস্থায়ী ভাড়া বাড়িতে জামিয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছে। আরো পড়ুন

বর্তমান শিক্ষার্থী
0 +
জামিয়ার উস্তাদবৃন্দ
0
ফারেগীন ছাত্র সংখ্যা
0 K
আবাসিক ছাত্র
0 +

সচরাচর জিজ্ঞাসাসমূহ

যেসব সচরাচর জিজ্ঞাসা ছা্ত্র/ অভিভাভকদের থেকে আমরা পেয়ে থাকি

কত রছর বয়সী বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হয় ?

চার /পাঁচ বছর বয়সী ছেলেদেরকে নূরানী শিশু শ্রেণীতে ভর্তি নেওয়া হয়। আরবি, বাংলা ও ইংরেজীসহ শিশুদের জন্য মাদরাসা বোর্ডের সিলেবাস খুব যত্নসহকারে পড়ানো হয়। কোমলমতি শিশুদের শারীরিক প্রহার ব্যতীত ক্লাসের পড়া ক্লাসেই আদায় করা হয়।

ভর্তি ফরম ১০০/- টাকা । নাজেরা, হিফজ ও কিতাব বিভাগে ভর্তি ফি ৩৫০০/- টাকা। নূরানীতে ভর্তি ফি ২০০০/- টাকা।

সকল বিভাগের ছাত্রদের জন্য খোরাকী ৩০০০/- টাকা এবং বেতন ২০০০/- টাকা ( যা প্রতি মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে ) তবে এতিম-গরিব ও অসহায় মেধাবী ছাত্রদের জন্য বিশেষ বিবেচনা করা ।

আমাদের প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক নিরাপত্তাবেষ্টিত ও সি সি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। প্রতিষ্ঠানে রয়েছে নিরিবিলি ও অত্যন্ত সুন্দর আবাসিক সুবিধা।

নূরানী ও নাজেরা বিভাগের ছাত্রদের জন্য অনাবাসিক সুবিধাও রয়েছে। নূরানীর ছাত্রদের জন্য ক্লাসের সময় সকাল ৭.৩০ মিনিট থেকে দুপুর ১ টা পর্যন্ত এবং মাগরিবের পর থেকে রাত ৯ টা পর্যন্ত । আর নাজেরার ছাত্রদের জন্য তিন বেলা খাবার, রাতে ও দুপুরে ঘুমের সময় ব্যতীত বাকী সময় মাদরাসায় উপস্থিত থাকতে হবে।

জামিয়া সম্পর্কে

Kasemul Ulum ©2026 | with ❤ By DevBid