নূরানী বিভাগ
এই বিভাগের ছাত্রদেরকে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক মন্ডলি দ্বারা পাঠ দান করা হয়। কোমলমতি শিশুদেরকে কোনো প্রকার শারীরিক প্রহার ছাড়াই তাদের থেকে পড়া আদায় করা হয়। ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করা হয়। এই বিভাগে তিনটি ক্লাস রয়েছে । (১) শিশু শ্রেণী (২) প্রথম শ্রেণী (৩) ২য় শ্রেণী। প্রতিটি ক্লাসের সিলেবাসকে অত্যন্ত বিচক্ষণতার সাথে সাজানো হয়েছে। যাতে করে প্রতিটি বাচ্চা মাদরাসার সিলেবাসের সাথে সাথে জেনারেল বিষয়গুলোতেও সমানভাবে পারদর্শী হয়ে উঠতে পারে। এই বিভাগের ছাত্রেদের ক্লাসের সময় সকাল সাতটা ত্রিশ (৭.৩০) মিনিট থেকে দুপুর একটা (১.০০) পর্যন্ত। প্রতিদিনের পড়াগুলোকে রিভিশনের জন্য সময়, মাগরিবের পর থেকে রাত নয়টা পর্যন্ত । আমাদের নূরানী বিভাগটি চট্রগ্রাম বোর্ডের সিলেবাস অনুযায়ী পরিচালিত হয়।
নার্সারি/ শিশু শ্রেণী
এই শ্রেণীতে পাঁচ বছর বয়সী বাচ্চাদেরকে ভর্তি নেওয়া হয়। আরবী.বাংলা,অংক ও ইংরেজী একেবারে জিরো থেকেই পড়ানো হয়।
নার্সারি/ শিশু শ্রেণীর সিলেবাস
(১) তরিকায়ে তালিম (২)দৈনন্দিন জীবনের দোয়া ও মাসআলা (৩) হাদীস (৪) কায়দা (৬) বাংলা (৬) অংক (৭) ইংরেজী এবং প্রাকটিক্যাল কিছু আমলও শিখানো হয়।
১ম শ্রেণী
১ম শ্রেণীর সিলেবাস হচ্ছে (১) তরিকায়ে তালিম (২) হাদীস, কালিমা (৩) দোয়া ও মাসআলা (৪) কায়দা, আমপাড়া (৫) বাংলা (৬) অংক (৭) ইংরেজী (৮) প্রাকটিক্যাল নামাজ শিক্ষা।
২য় শ্রেণী
২য় শ্রেণীর সিলেবাস (১) তরিকায়ে তালিম (২) হাদীস, কালিমা (৩) দোয়া ও মাসআলা (৪) আমপাড়া (৫) বাংলা (৬) অংক (৭) ইংরেজী (৮) হাতের লেখা সুন্দর করা (৯) প্রাকটিক্যাল নামাজ শিক্ষা।
নূরানী বিভাগের দায়িত্বে রয়েছেন। মাওলানা কারী জালাল সাহেব। মোবাইল 01925790865
সহকারী শিক্ষক হাফেজ সাজিদুর রহমান সাহেব, মোবাইল 01974743055