দফতরে এহতেমাম হচ্ছে মাদরাসার মুহতামিম/ প্রিন্সিসিপালের অফিস। ছাত্রদের ভর্তি, বেতন, খোরাকী ও ভর্তি সংক্রান্ত সকল বিষয়ের জন্য দফতরে এহতেমামে যোগাযোগ করতে হবে। ছাত্রদের ছুটিসহ সকল প্রকার আইনি বিষয়ে এবং মাদরাসার নিয়ম কানুনের বাহিরে কোন কিছু করতে হলে অবশ্যই দফতরে এহতেমাম থেকে অনুমতি নিতে হবে। মুহতামিম সাহেব অনুপস্থিত থাকলে নায়েবে মুহতামিম কিংবা নাযেমে তালিমাত সাহেব মুহতামিমের স্থলাভিষিক্ত হয়ে কাজগুলো সমাধান করবেন।