কিতাব বিভাগ
তাইসীর থেকে মেশকাত পর্যন্ত আমাদের কিতাব বিভাগ রয়েছে। দেশের স্বনামধন্য মাদরাসা থেকে কৃতিত্বের সাথে ফারেগ হয়ে আসা একদল বাআমল মুখলিছ উস্তাদদের মাধ্যমে বিভাগটি পরিচালিত হয়। সম্পূর্ণ বেফাকের অনুকরণে কাদীম নিসাব অনুযায়ী আমাদের সিলেবাস রাখা হয়েছে। দূর্বল ও অমনোযোগী ছাত্রদের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। বাধ্যতামূলক তাকরার, মুতালাআ সবক ইয়াদ ও সাপ্তাহিক পরিক্ষার ব্যবস্থা রয়েছে। লেখা সুন্দর করার জন্য সকল জামাতে প্রতিদিন হাতের লেখা বাধ্যতামূলক রাখা হয়েছে। নাহু, সরফ ও ইবারত ঠিক করার জন্য নাহবেমীর থেকে মেশকাত পর্যন্ত ছাত্রদের জন্য প্রতিদিন এজরার ব্যবস্থাও রয়েছে। সুন্দর উপস্থাপনা শিখার জন্য রয়েছে সাপ্তাহিক বক্তৃতা প্রশিক্ষণ ব্যবস্থা। আমাদের ছাত্ররা যেন ইলমের পাশাপাশি ভালো তরবিয়ত অর্জন করতে পারে তার জন্য রয়েছে তাকবীরে উলার হাজিরা, প্রতিদিন হাফেজদের জন্য তিন পাড়া ও গায়রে হাফেজদের জন্য এক পাড়া তেলাওয়াত বাধ্যতামূলক। প্রতি সপ্তাহে তরবিয়তী জলসা, প্রতি মাসে ইসলাহী জোড় এবং ২৪ ঘন্টার জন্য দাওয়াতি মেহনতের সুব্যবস্থা। আলহামদুলিল্লাহ আমাদের কিতাব বিভাগের ছাত্ররাও প্রতি বছর বেফাক পরিক্ষায় ভালো মানের রেজাল্টসহ মেধাস্থান অর্জন করে থাকে। অতএব আপনার কলিজার টুকরা সন্তানকে আমাদের কাছে দিন! আমরা চেষ্টা করব তাকে গড়ে তোলার জন্য। সন্তান আপনার গড়ে তুলার দায়িত্ব আমাদের।
কিতাব বিভাগের সার্বিক দায়িত্বে রয়েছেন, মুফতি আমিরুল ইসলাম সাহেব, মোবাইল-01642261689
সহকারী হিসাবে আছেন, মুফতি শফিকুল্লাহ সাহেব, মোবাইল- 01828990433